স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদীয়া, ২৩ জুন:
মোবাইলে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেল দ্বাদশ শ্রেণির এক ছাত্র। ঘটনাটি ঘটেছে, ভীমপুর থানার মহেশপুর এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সুদর্শন ঘোষ। তার বয়স এখনও আঠারোও হয়নি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানাগেছে, ভীমপুর থানার মহেশপুরে শিমুলিয়া উচ্চ বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণিতে সে পড়ত। গতকাল বাড়িতে মোবাইল চার্জ দিতে গেলে সুইচ বোর্ডের তার খুলে বুকে লাগে। সঙ্গে সঙ্গে সে অচৈতন্য হয়ে যায়। পরিবারের লোকজন এই অবস্থায় দেখতে পেয়ে তাকে কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতাল নিয়ে যায়। সেখানেই চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ভীমপুর থানার পুলিশ ময়না তদন্তের জন্য দেহটি শক্তিনগর জেলা হাসপাতালে পাঠিয়েছে। যুবকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া।

