আমাদের ভারত, ৯ জুন: চাকরি দেব বলে ডেকে এক হিন্দু তরুণীর খাবারে মাদক মিশিয়ে ধর্ষণ করে দুই মুসলিম যুবক বলে অভিযোগ। এরপর সেই ধর্ষণের ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে ধর্মান্তরিত হবার জন্য চাপ দেওয়া ও খুনের চেষ্টা করা হয় বলেও অভিযোগ। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের আলিগড়ে।
জানাগেছে, ওই দুই মুসলিম যুবক নিজেদের হিন্দু বলে পরিচয় দিয়ে প্রথমে পরিচয় করে ওই তরুণীর সঙ্গে। তারপর তার একটি অশ্লীল ভিডিও ভাইরাল করার হুমকি দিয়ে তাকে ব্ল্যাকমেল করে ও চাপ দেয় ধর্ম বদল করতে। ওই তরুণী ধর্মান্তরিত হতে অস্বীকার করলে তাকে খুন করার চেষ্টা করা হয় বলে অভিযোগ। নিগৃহীতা তরুণী জানিয়েছে, কোনো রকমে তিনি পালিয়ে প্রাণ বাঁচিয়েছেন।
শাসনি গেট থানায় একটি মামলা দায়ের করে ওই তরুণী। পুলিশ তদন্ত শুরু করে মূল অভিযুক্ত রেহামকে গ্রেফতার করে। আরেকজনের খোঁজে তল্লাশি চলছে। ঘটনার তদন্তে একটি টিমও গঠন করা হয়েছে পুলিশের তরফে।
তরুণী জানিয়েছেন, সে হিন্দু নারী। এক যুবক তাকে হিন্দু পরিচয় দিয়ে তার সঙ্গে কথা বলতে শুরু করে। নিজের নাম সে নেহাল চৌধুরী বলেছিল। কিন্তু আসলে তার নাম রেহাম। এরপর চাকরি দেওয়ার জন্য রেহাম ওই তরুণীকে এক জায়গায় যেতে বলে। সেখানে পৌছতেই রেহাম ওই তরুণীকে তার ভাইয়ের কাছে ইন্টারভিউ দিতে যেতে বলে। তারপর ওই তরুণীকে কিছু খাওয়ানো হয় বলে অভিযোগ। খাবার খাওয়ার পরেই সেই তরুণীর আর জ্ঞান ছিল না। ওই সময় তরুণীর অশ্লীল ভিডিও তৈরি করেছে দুই যুবক বলে অভিযোগ।
ভিডিও বানানোর পর থেকেই মুসলিম যুবকটি ব্ল্যাকমেইল করতে শুরু করে ওই হিন্দু তরুণীকে। ঘটনা সম্পর্কে মুখ খুললে ভিডিও বিক্রি করে দেওয়ার হুমকি দেওয়া হয়।
নিগৃহীতা তরুণী বলেন, “অভিযুক্ত রেহাম আমাকে ধর্মান্তরিত হতে বলে। কিন্তু আমি তা অস্বীকার করায় আমাকে খুনের চেষ্টা করে। শার্ট খুলে তাই দিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেছিল রেহাম।”

