আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ২৩ ফেব্রুয়ারি:
বিজেপির পরিবর্তন যাত্রায় যোগ দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। উত্তর ২৪ পরগনার হাবড়া বনবনিয়ার চৌমাথায় মঙ্গলবার সকালে পরিবর্তন যাত্রায় যোগ দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা বিপ্লব দেব।
বিজেপির পরিবর্তন যাত্রা রথ দেখার জন্য এদিন রাস্তার পাশে অসংখ্য মানুষ জড়ো হন। পরিবর্তন যাত্রার রথকে স্বাগত জানাতে বিজেপি কর্মীরা ফুল দিয়ে সম্বর্ধনা জানান রথে সওয়ার বিজেপি নেতাদের।
বনবনিয়া চৌমাথা এলাকায় নেতাজি মূর্তিতে মালা দিয়ে দেশ নায়ককে শ্রদ্ধা জানান ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। এরপর পরিবর্তন যাত্রার রথে চড়ে যশোর রোড ধরে সোজা বারাসাতের দিকে রওনা দেন বিপ্লব দেব। রথে বিপ্লব দেব ছাড়া ছিলেন জেলা সভাপতি শংকর চ্যাটার্জি, বিজেপির রাজ্য ও কেন্দ্রীয় স্তরের একাধিক নেতাকর্মী।
রথযাত্রা নিয়ে হাবড়া ও বারাসত এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে পুলিশ প্রশাসনেন পক্ষ থেকে।

