মেদিনীপুরের প্রদ্যুত স্মৃতি ভবনে বিজয়া সম্মেলন তৃণমূলের

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১০ নভেম্বর: আজ মেদিনীপুরের প্রদ্যুত স্মৃতি ভবনে বিজয়া সম্মেলন অনুষ্ঠিত হলো তৃণমূলের মেদিনীপুর সাংগঠনিক জেলার উদ্যোগে। এই মাসের এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত দলীয় নির্দেশে রাজ্যের সমস্ত অঞ্চল থেকে জেলার সমস্ত স্তরে বিজয়া সম্মিলনী এবং গুণীজন সম্বর্ধনার পাশাপাশি কেন্দ্রীয় সরকারের জনস্বার্থ বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে লাগাতার আন্দোলন গড়ে তোলার ডাক দেওয়া হয়। তার‌ই অঙ্গ হিসেবে পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর সাংগঠনিক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে গুণীজন সংবর্ধনা ও বিজয়া সম্মিলনী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী শ্রীকান্ত মাহাতো, বিধায়ক দীনেন রায়, প্রাক্তন বিধায়ক প্রদ্যুৎ ঘোষ, জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি, জেলা যুব সভাপতি সন্দীপ সিংহ সহ সমস্ত স্তরের নেতৃত্ব। অনুষ্ঠান মঞ্চ থেকে উপস্থিত সমস্ত বক্তাই আগামী দিনে জননেত্রীর হাত শক্ত করতে ঐক্যবদ্ধ সংগ্রামের ডাক দিলেন কেন্দ্রের বিজেপি সরকারের বিরোধিতা করতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *