নির্বাচনের দুদিন আগেই তৃণমূলের বিজয় মিছিল কেশপুরে

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৬ জুলাই: আজ বৃহস্পতিবারই পঞ্চায়েত নির্বাচনের প্রচার পর্বের শেষ দিন। আর মাত্র দু’দিন বাকি ভোটের। কিন্তু তার আগেই দেখা গেল তৃণমূলের বিজয় মিছিল। তাও আবার কেশপুরে।

উল্লেখ্য, এবারের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে কেশপুরের অধিকাংশ আসনেই বিরোধীশূন্য। তাই ভোটের আগেই এই বিজয় মিছিল। সাথে আবির খেলা। সবুজ আবিরে রাঙ্গানো হলো কেশপুরকে।

এদিন কেশপুরের ছুতারগেড়া এলাকায় বিরোধীশূন্য আসনের জয়ী প্রার্থীদের নিয়ে বিজয় মিছিল করে তৃণমূল। রাজনৈতিক মহলের মতে কেশপুরের আর হাতে গোনা যে কয়েকটি আসনে নির্বাচন হবে, সেই আসনগুলোতে যাতে ভোট দিতে না পারে, তার জন্য আজ প্রায় হাজার পাঁচেক কর্মী সমর্থককে নিয়ে নিজেদের শক্তি দেখালো শাসক দল তথা তৃণমূল কংগ্রেস। অর্থাৎ অলিখিতভাবে নিরব সন্ত্রাস বজায় রাখতে এই মিছিলের আয়োজন। আজকের এই মিছিলে নেতৃত্ব দেন কেশপুরের একদা রবিনহুড তথা জেলা পরিষদের প্রার্থী মহঃ রফিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *