কেন্দ্রীয় নীতির বিরোধীতায় কেশিয়াড়িতে ধর্না ও প্রতিবাদ সভা তৃণমূলের

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২ এপ্রিল: ১০০ দিনের কাজের বকেয়া টাকা, আবাস যোজনার টাকা সহ ১০৬টি প্রকল্পের অর্থ দিচ্ছে না কেন্দ্রীয় সরকার। প্রতিবাদ করলে সিবিআই ও বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সি দিয়ে ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ। কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে ধর্না ও প্রতিবাদ সভা করলো তৃণমূল। রবিবার কেশিয়াড়ি বাসস্ট্যান্ডে কেশিয়াড়ি ব্লক তৃণমূলের উদ্যোগে হয় এই ধর্না ও প্রতিবাদ সভা।

সভায় উপস্থিত ছিলেন মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি সুজয় হাজরা, রাজ্য সম্পাদক প্রদ্যুৎ ঘোষ, কেশিয়াড়ির বিধায়ক পরেশ মুর্মু, রাজ্য নেতৃত্ব কল্পনা সিট সহ অন্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *