চন্দ্রকোনায় ‘গণতন্ত্র বাঁচাও, দেশ বাঁচাও’ কর্মসূচি পালন তৃণমূলের

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৯ ডিসেম্বর: সামনের বছর অর্থাৎ ২০২৪- এ লোকসভা নির্বাচন। দলীয় সংগঠনকে শক্তিশালী করতে আজ পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডে ‘গণতন্ত্র বাঁচাও, দেশ বাঁচাও’ কর্মসূচি পালন করলো মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেস।

কেন্দ্রের স্বৈরাচারী বিজেপি সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে ও বাংলার প্রতি বঞ্চনা ও বৈষম্যের প্রতিবাদে এবং ১০০ দিনের কাজ ও আবাস যোজনার টাকা আটকে রাখার প্রতিবাদে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাংগঠনের জেলা চেয়ারম্যান তথা বিধায়ক দীনেন রায়, স্থানীয় বিধায়ক শ্রীকান্ত মাহাতো, জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি, জেলা সভাপতি সুজয় হাজরা, জেলা যুব সভাপতি নির্মাল্য চক্রবর্তী সহ ব্লক সভাপতি ও সমস্ত স্তরের নেতারা।

আজকের এই কর্মসূচিতে প্রত্যেক বক্তাই কেন্দ্রের বিজেপির সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক দেন। এই কর্মসূচিতে প্রায় হাজার পাঁচেক কর্মী সমর্থক উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *