পুরুলিয়া জেলা কংগ্রেস সভাপতির ভাইরাল অডিও নিয়ে কটাক্ষ তৃণমূলের

সাথী দাস, পুরুলিয়া, ২৪ জুলাই: একটি ভাইরাল অডিও ক্লিপকে ঘিরে সরগরম হয়ে উঠল পুরুলিয়ার ঝালদা। এলাকার প্রাক্তন বিধায়ক এবং জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতোর একটি ভাইরাল অডিও ক্লিপ নিয়ে সরব তৃণমূল। যদিও এই ক্লিপের সত্যতা যাচাই করেনি আমাদের ভারত।

নেপাল মাহাতোর ভাইরাল বক্তব্য নিয়েও ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে যায়। তৃণমূলের জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া বলেন, অডিওতে স্পষ্ট যে নেপাল মাহাতো তার দলীয় কোনো নেতাকে ব্যালট ফেলে বিষয়টা নিয়ে হওয়া গরম করার কথা বলেছেন। এর তদন্তের দাবি করেন তিনি। এই প্রসঙ্গে নেপাল মাহাতো তাঁর ওই কথোপকথন স্বীকার করেন। তবে তিনি বলেন, উদ্দেশ্য প্রণোদিত ভাবে একটি বক্তব্য ছড়ানো হচ্ছে। যেখানে ব্যালট ফেলার কথা বলা হয়েছে সেখানে তেমন কিছু হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *