তৃতীয় বার ক্ষমতায় আসার বর্ষ পূর্তি উপলক্ষ্যে মেদিনীপুরে জনসংযোগ যাত্রা কর্মসূচি তৃণমূলের

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৫ মে:
তৃতীয় বার ক্ষমতায় আসার বর্ষ পূর্তি উপলক্ষ্যে আজ পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলা এবং মেদিনীপুর শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে জনসংযোগ যাত্রা কর্মসূচি পালন করা হয়। শহরের জর্জকোর্ট সংলগ্ন টিভি টাওয়ার মাঠ থেকে বর্ণাঢ্য বাইক মিছিল শহর পরিক্রমা করে। মিছিলে রাজ্য সরকারের নানা উন্নয়নমূলক কর্মসূচি তুলে ধরা হয়। নেতৃত্ব দেন রাজ্য সম্পাদক প্রদুৎ ঘোষ, পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সুজয় হাজরা, শহর সভাপতি বিশ্বনাথ পান্ডব, মহিলা সভানেত্রী মৌ রায় সহ অন্যান্য নেতৃবৃন্দ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *