পার্থ খাঁড়া, মেদিনীপুর, ১৪ মে: আজ দাঁতন ২ ব্লক তৃণমূল যুব কংগ্রেসের ডাকে তৃণমূলের নব জোয়ার সফল করার লক্ষ্যে মেদিনীপুর সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সভা হল। একই সঙ্গে দলীয় কার্য্যালয়েরও উদ্বোধন হল।

উপস্থিত ছিলেন, মেদিনীপুর সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সন্দীপ সিংহ, দাঁতন ২ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইফতেকার আলী, মেদিনীপুর সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি অসিত পাল, জেলা যুব নেতা চিরঞ্জিত মাইতি, সৌমেন ঘোষ, দাঁতন ২ ব্লক যুব সভাপতি বিপ্লব বেরা, এছাড়া সমস্ত অঞ্চলের যুব সভাপতি, ব্লকের সমস্ত শাখা সংগঠনের নেতৃত্ব।

