বিজেপি প্রধানের বিরুদ্ধে অনাস্থা, করণদিঘি বিধানসভার আলতাপুর ২ নং গ্রাম পঞ্চায়েতের প্রধান হলেন তৃণমূলের মহম্মদ নুহু

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১৭ আগস্ট: উত্তর দিনাজপুর জেলার করণদিঘি বিধানসভার আলতাপুর ২ নং গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচন হল। ওই গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রধান পবন সিংহের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ তুলে অনাস্থা ডাকা হয়। ওই পঞ্চায়েতের মোট সদস্য সংখ্যা ছিল ১৭ জন। তার মধ্যে আজ ভোটাভুটিতে বিজেপির সদস্য উপস্থিত ছিলেন ৬ জন এবং তৃণমূল কংগ্রেসের সদস্য উপস্থিত ছিলেন ১০ জন। তৃণমূল কংগ্রেস মোট ১০ টি ভোট পাওয়ায় মহম্মদ নুহু প্রধান নির্বাচিত হন।

নতুন প্রধান বলেন, জয়ী হয়ে ভালো লাগছে এবং সব সময় জনগণের কাজ করবো ও সব সময় তাদের পাশে থাকবো।

করণদিঘি ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক সুব্রত শ্যামল বলেন, বিজেপি ৬টি ভোট পেয়েছে এবং তৃণমূল কংগ্রেস ১০টি ভোট পেয়েছেন এবং ১ জন সদস্য অনুপস্থিত ছিলেন এবং ভোট সংখ্যা বেশি পেয়ে তৃণমূল কংগ্রেস জয়ী হয় ও মহম্মদ নুহুকে প্রধান ঘোষিত করেন।

করণদিঘি বিধানসভার বিধায়ক গৌতম পাল বলেন, আলতাপুর ২ নং গ্রাম পঞ্চায়েতে বিজেপির প্রধান পবন সিংহ বিভিন্ন দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন, ফলে
ওই বিজেপির প্রধানের বিরুদ্ধে অনাস্থা ডাকা হয়েছিল। বিধায়ক আরও বলেন, তৃণমূল কংগ্রেসের প্রধান হয়ে মহম্মদ নুহু বলেন, আমি সব সময় জনগণের পাশে আছি এবং পাশে থাকবো। এই অঞ্চলের জনগণের কোনও অসুবিধা হলে প্রধানকে জানাবেন এবং তৃণমূল কংগ্রেসের প্রধান সব কাজ করবেন। নতুন প্রধান নির্বাচিত হওয়ার পর তৃণমূল কর্মীরা আবীর মেখে আনন্দে উল্লাসে মাতেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *