আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর:
এজেন্সি নয়, কাজ চাই এই দাবিতে শনিবার বিকেলে তৃণমূলের মেদিনীপুর সাংগঠনিক জেলার উদ্যোগে মেদিনীপুর শহরে বিশাল প্রতিবাদ মিছিল করে তৃণমূল। ‘ইডি, সিবিআই নয়, ভাত চাই, একশ দিনের বকেয়া টাকা অবিলম্বে প্রদান করতে হবে লেখা প্ল্যাকার্ড বুকে ঝুলিয়ে প্রতিবাদ মিছিলের সামনের সারিতে ছিলেন রাজ্যের মন্ত্রী মানস ভুঁইঞা, বিধায়ক তথা জেলা তৃণমূলের কো- অর্ডিনেটর অজিত মাইতি, দীনেন রায়, সূর্য অট্ট, বিক্রম প্রধান, পরেশ মুর্মু, তৃণমূলের মেদিনীপুর সাংগঠনিক সভাপতি সুজয় হাজারা, যুব সভাপতি সন্দীপ সিংহ, মহিলা সভাপতি মৌ রায়। কয়েক হাজার মানুষ মিছিলে অংশ নেন।

