আমাদের ভারত, মেদিনীপুর, ১৯ জুলাই: হাতে আর মাত্র দু’দিন। ২১ শে জুলাই শহিদ দিবসে ধর্মতলা চলো অভিযান সফল করতে বিভিন্ন এলাকায় মিছিল মিটিং ও পথসভার মাধ্যমে দলীয় কর্মীদের উদ্বুদ্ধ করছেন তৃণমূল নেতারা। আজ মেদিনীপুর জেলা পরিষদের প্রদ্যোত স্মৃতি সদনে অল বেঙ্গল তৃণমূল পিএইচই কন্ট্রাক্টার্স ওয়ার্কার্স ইউনিয়নের ডাকে মেদিনীপুর ও ঘাটাল সাংগঠনিক জেলা এবং ঝাড়গ্রাম জেলার যৌথ উদ্যোগে মহা সম্মেলনের মাধ্যমে ২১ শে জুলাই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
এই সম্মেলনে উপস্থিত ছিলেন আইএনটিটিইউসি’র রাজ্য সভাপতি ঋতব্রত বন্দোপাধ্যায়, মন্ত্রী হুমায়ুন কবির, মন্ত্রী সৌমেন মহাপাত্র, জেলা সভাপতি শৈবাল গিরি, দুই সাংগঠনিক জেলা সভাপতি সুজয় হাজরা, আশীষ হুদাইত, টেলিকম টাওয়ার ইউনিয়নের রাজ্য সাধারণ সম্পাদক সুশান্ত পাল, খড়্গপুর পৌরসভার চেয়ারম্যান প্রদীপ সরকার সহ অন্যান্য নেতারা।
এই প্রস্তুতি সভায় প্রত্যেক বক্তাই দলীয় কর্মীদের উদ্দেশ্যে ধর্মতলার শহিদ দিবসকে সফল করতে হবে বলে বার্তা দেন।

