মুর্শিদাবাদ জেলা তৃণমূল সাধারণ সম্পাদক খাদেম ই দস্তেগিরি মনোনয়ন জমা দিলেন নির্দল প্রার্থী হিসেবে

আমাদের ভারত, মুর্শিদাবাদ, ৬ এপ্রিল: ভরতপুর বিধানসভার নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিলেন মুর্শিদাবাদ জেলা তৃণমূল সাধারণ সম্পাদক খাদেম ই দস্তেগিরি। মঙ্গলবার দুপুরে কান্দি মহকুমা শাসক কার্যালয়ে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিলেন তিনি। ২০১৬ সালে ভরতপুর বিধানসভা থেকে তৃণমূলের প্রতিক চিহ্নে লড়াই করেছিলেন কিন্তু পরাজিত হন কংগ্রেস প্রার্থী কমলেশ চ্যাটার্জির কাছে। বর্তমানে মুর্শিদাবাদ জেলা সাধারণ সম্পাদক পদে রয়েছেন তিনি। যদিও ভরতপুর বিধানসভার তৃণমূল প্রার্থী হুমায়ুন কবির তাকে প্রচারে ডাকছেন তাই তিনি নির্দল প্রার্থী হিসেবে লড়াই করছেন। একদা তৃণমূল কংগ্রেসের এই নেতা হুমায়ুন কবিরের উপর একরাশ ক্ষোভ প্রকাশ করেই মঙ্গলবার মনোনয়ন পত্র জমা দিলেন। জয়ের ব্যাপারে আশাবাদী খাদেম ই দস্তেগিরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *