তৃণমূলের গণভাইফোঁটা পশ্চিম মেদিনীপুরে

পার্থ খাঁড়া, মেদিনীপুর, ২৭ অক্টোবর: আজ সকালে তৃণমূল কংগ্রেসের মেদিনীপুর সাংগঠনিক জেলা সভাপতি সুজয় হাজরার উদ্যোগে এক গণভাইফোঁটার আয়োজন করা হয়। শহরের ২২ নম্বর ওয়ার্ডের কমারপাড়ায় জেলা সভাপতি সুজয় হাজরার নেতৃত্বে সকল ধর্মের পিছিয়ে পড়া তিন শতাধিক শিশু কিশোরকে নিয়ে এই গণভাইফোঁটার আয়োজন করা হয়।

বিগত প্রায় ২০ বছর ধরে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব সুজয় হাজরার উদ্যোগে এই কর্মসূচি পালন হয়ে আসছে। জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শহর তৃণমূল সভাপতি বিশ্বনাথ পাণ্ডব, শহর মহিলা সভানেত্রী মৌ রায়, এলাকার স্থানীয় কাউন্সিলর মৌসুমী হাজরা,কাউন্সিলর ডাঃ গোলোক মাঝি, মোজাম্মেল হোসেন, টোটন সাসপিল্লী সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *