মেদিনীপুরের জামতলায় নির্বাচনী প্রচার মিছিল তৃণমূলের

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩ জুলাই: আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে এর মধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলগুলির তরফে শুরু হয়েছে প্রচার। প্রচার শুরু করেছে তৃণমূল কংগ্রেসও। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থীদের নিয়ে প্রচারে নেমেছে দল।

মেদিনীপুর সদর ব্লকের জামতলায় তৃণমূলের তরফে দলীয় প্রার্থীদের সমর্থনে একটি মিছিল হয়। সেই মিছিলে উপস্থিত ছিলেন খড়্গপুর গ্ৰামীন বিধানসভার বিধায়ক দীনেন রায় এবং মেদিনীপুর সদর ব্লকের সভাপতি মুকুল সামন্ত। এই মিছিলে প্রায় হাজার খানেক কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। এদিন মিছিলের শেষে একটি পথসভাও অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *