পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৯ অক্টোবর: ঘাটালে ফের দলবদলের খেলা শুরু।দুর্গাপুজোর রেস কাটতে না কাটতে দীপাবলীর আগে তৃণমূলের দীপক গেল বিজেপিতে। ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাটের হাত ধরে ইড়পালার তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিজেপিতে যোগদান। দল বদলের এই খেলায় আবারও বদলে গেল রাজনৈতিক সমীকরণ। লক্ষ্মী পুজোর দিন ঘাটাল ব্লকের ইড়পালা গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের টিকিটে জয়ী পঞ্চায়েত সদস্য দীপক ভট্টাচার্য যোগ দিলেন বিজেপিতে।
ইড়পালা গ্রাম পঞ্চায়েতের মোট আসন সংখ্যা ১৭টি। দীপকবাবুর যোগদানের পর বিজেপির আসন সংখ্যা হল ৮ এবং তৃণমূলের ৭। বিজেপিতে যোগদান করার পরে
দীপকবাবু বলে ওঠেন তৃণমূলের সবাই চোর, অপর দিকে বিজেপি বিধায়ক শীতলক পাট বলেন, পিকচার আভি বাকি হ্যায়।

