বঁকুড়ায় শিক্ষক ও তার পুত্র হত্যায় দোষীদের শাস্তির দাবিতে তৃণমূলের মোমবাতি মিছিল

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১১ ডিসেম্বর: বাঁকুড়া শহরে নূতনচটি’তে শিক্ষক ও তার পুত্রকে হত্যার দায়ে অভিযুক্তদের শাস্তির দাবিতে এবার পথে নামলো তৃণমূল। আজ বিকেলে মোমবাতি জ্বালিয়ে মিছিলে সামিল হন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, বিধায়ক অরূপ চক্রবর্তী, পৌরপ্রধান অলকাসেন মজুমদার, প্রাক্তন পৌরপ্রধান মহাপ্রসাদ সেনগুপ্ত, শ্যামল সাঁতারা প্রমুখ জেলা তৃণমূল নেতৃবৃন্দ।

উল্লেখ্য, শহরের ১১নম্বর ওয়ার্ডে প্রতিবেশী শিক্ষক মথুরা মোহন দত্তের জমি জোরপূর্বক দখল করে আবাস যোজনায় বাড়ি তৈরি করে পিন্টু রুইদাস। অপরের জমি দখল করে আবাস যোজনার বাড়ি তৈরীর করায় অভিযোগ ওঠে পৌরসভার বিরুদ্ধে। বেআইনি এই নির্মাণের অনুমতি পেল কীভাবে তা নিয়ে প্রশ্ন ওঠে। বিষয়টি নিয়ে সমালোচনার মুখে পড়ে পৌরসভা তথা তৃণমূল। এই ঘটনার প্রতিবাদে পথে নামে বিজেপি, সিপিএম। এছাড়াও আরাজনৈতিক ভাবেও প্রতিবাদ মিছ চলছে।

এদিকে ঘটনার আটদিন পর তৃণমূলের পক্ষ থেকে মোমবাতি মিছিল করে শাস্তির দাবিকে নেহাত মুখ রক্ষার চেষ্টা বলে অভিমত রাজনৈতিক মহলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *