গোপাল রায়, আমাদের ভারত, আরামবাগ, ১৬ এপ্রিল: আরামবাগে দাবদাহের কারণে যাতে রক্তের ঘাটতি না ঘটে তার জন্য আরামবাগ ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে শিবিরের আয়োজন করা হয়। রবিবার আরামবাগের সালেপুর ১নং অঞ্চল তৃণমূল কংগ্রেসের কার্যালযয়ে স্বেচ্ছায় রক্তদান শিবিরটি অনুষ্ঠানটি হয়।এদিন রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি পলাশ রায়, স্থানীয় নেতারা সহ আরোও অনেকে।
যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানাগেছে, শিবির ৪০ জনের বেশি রক্ত দান করেন এবং বুধবার সকাল থেকে নানা রকম অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।
তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি পলাশ রায় জানান, তীব্র গরমে আরামবাগ মহকুমাজুড়ে রক্তের সংকটে যাতে মানুষকে পড়তে না হয়, তার জন্য এই রক্তদান শিবির আয়োজন করা হয়েছে।

