স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদীয়া, ১৭ ফেব্রুয়ারি:
বিধানসভা ভোট কে পাখির চোখ করে নদীয়ার কৃষ্ণগঞ্জে বৃহস্পতিবারতৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে বাইক মিছিল করা হয়। মূলত জনসংযোগ কর্মসূচির অঙ্গ হিসাবে মাজদিয়া থেকে বার্নপুর পর্যন্ত ৩০ কিমি বাইক র্যালি করা হয়।

রানাঘাট লোক সভার যুব সভাপতি শুভঙ্কর সিংহ পতাকা নেড়ে এই যাত্রা সূচনা করেন। হাজার খানেক বাইক নিয়ে সুসজ্জিত ম্যাটাডোর নিয়ে ব্লক যুব সভাপতি ও ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ও জেলা যুব সভাপতি এই মিছিলে অংশগ্রহন করেন।

