মেদিনীপুরে মহিলা সমবায় সমিতির নির্বাচনে জয়ী তৃণমূল

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৭ আগস্ট: পশ্চিম মেদিনীপুরে মহিলা সমবায় সমিতির নির্বাচনে জয়ী হলো তৃণমূল। ২৬টি আসনের মধ্যে ১৩ টি আসনে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থীরা। রবিবার নির্বাচনে বাকি ১৩টি আসনেও বিপুল ভোটে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থীরা।

তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা জানান, বামফ্রন্ট এই ব্যাঙ্কের পরিচালক মন্ডলীতে থাকার সময় ১২ কোটি টাকার ঋণ দীর্ঘদিন ধরেই অনাদায়ী হয়ে রয়েছে। ব্যাঙ্কটিকে তারা রুগ্ন করে দিয়েছে। তৃণমূল, মহিলা পরিচালিত এই ব্যাঙ্কটিকে নতুন করে ঢেলে সাজাবে। রাজ্য সরকারের কাছে সহযোগিতা চাওয়া হবে।

এদিন সন্ধ্যায় সবুজ আবির মেখে তৃণমূলের দলীয় কার্যালয়ে আসেন তৃণমূলের জয়ী ২৬ জন প্রার্থী। তাঁদের মিষ্টি মুখ করান জেলা সভাপতি সুজয় হাজরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *