আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ২৬ ফেব্রুয়ারি:
হাবড়া ফুলতলা এলাকায় শুক্রবার বিকেলে মতুয়াদের নিয়ে একটি সম্মেলনে যোগদান করেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং বনগাঁ লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রাক্তন সাংসদ মমতা বালা ঠাকুর। এদিন সভা মঞ্চ থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একাধিক বিষয়ে মুখ খুললেন মমতা বালা ঠাকুর কিন্তু খাদ্যমন্ত্রী জ্যেতিপ্রিয় মল্লিক মতুয়াদের নিঃশর্ত নাগরিকত্ব নিয়ে বললেও এদিনের মতুয়াদের সভায় দাঁড়িয়ে আগামী দিনে হাবড়ায় মতুয়াদের জন্য মন্দির করবেন বলে আস্বাস দেন খাদ্যমন্ত্রী। ঠাকুর বাড়িতে সমস্ত উন্নয়ন করেছে তৃণমূল এমনটাই জানিয়েছেন খাদ্যমন্ত্রী।

তাছাড়া কোনও মতুয়ারা যেন নাগরিকত্বের জন্য ফ্রম ফিলাপ না করেন তার জন্য মতুয়াদের কাছে আবেদন করেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এদিনের সভা শেষে খাদ্যমন্ত্রী ভোটের দিনক্ষন ঘোষণা প্রসঙ্গে জানান, নির্বাচন নিয়ে আমরা প্রস্তুত। যদি রাজ্যে সুষ্ঠু নির্বাচন হয় তাহলে তৃণমূল ২৩০ আসনে জয়লাভ করবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় ফের নবান্নে মুখ্যমন্ত্রীর আসনে বসবেন।

