কাটমানিতেই টিকে আছে তৃণমূল: দিলীপ

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৪ জুন: তৃণমূলের সমস্ত নেতারাই কাটমানি খাচ্ছে। তা বন্ধ করে দিলে কি করে চলবে? ওটাই তো নেতাদের ব্যবসা। কাটমানিতেই পার্টিটা টিকে আছে বলে বিধানসভার ডেপুটি স্পিকারের পাল্টা মন্তব্য করলেন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। মঙ্গলবার সকালে খড়্গপুরে প্রাতঃভ্রমণ এবং চা চক্রের পর পুরাতন বাজার এলাকায় ইন্দা থেকে কৌশল্যা যাওয়ার নবনির্মিত আন্ডারপাস ঘুরে দেখার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এভাবেই ডেপুটি স্পিকার আশিস বন্দোপাধ্যায়ের কাটমানি বক্তব্য প্রসঙ্গে মন্তব্য করেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।

খড়্গপুরের পুরাতন বাজার এলাকায় সাধারণ মানুষের সুবিধার্থে নতুন একটি আন্ডারপাস নির্মাণ করছে রেল। সেই কাজ পরিদর্শন করার  পাশাপাশি রেলকর্মীদের সাথে কথাও বলেন তিনি। এর পরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক ইস্যুতে রাজ্য সরকার ও তৃণমূলকে আক্রমন করেন দিলীপ ঘোষ।

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়ানো প্রসঙ্গে অবশ্য নরম সুরে বলেন, এখন ছুটি দেওয়ার দরকার আছে। যা গরম, মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে। বিভিন্ন ক্ষেত্রে নিয়োগে দুর্নীতি ক্রমশ প্রকাশ পাওয়া প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, এই সরকারের সমস্ত নিয়োগে দুর্নীতি, সমস্ত সরকারি কাজে দুর্নীতি ছাড়া কিছু নেই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *