বীরভূমের কাঁকরতলায় বিজেপি কর্মী খুনের ঘটনায় সিবিআইয়ের হাতে গ্রেফতার তৃণমূল সমর্থক

আশিস মণ্ডল, সিউড়ি, ১৫ নভেম্বর: কাঁকরতলায় বিজেপির বুথ সহ সভাপতি খুনের ঘটনায় গ্রেফতার করা হল আরও একজনকে। ধৃত ব্যক্তি তৃণমূল সমর্থক বলে জানা গিয়েছে। আজ সিবিআই তাকে গ্রেফতার করেছে।

আদালত সূত্রে জানা গিয়েছে, ভোট পরবর্তী হিংসায় বীরভূমের কাঁকরতলা থানার নবসন গ্রামে খুন হন বিজেপির বুথ সহ সভাপতি মিঠুন বাগদি। ওই খুনের তদন্তে নেমে পুলিশ এখন পর্যন্ত পাঁচ জনকে গ্রেফতার করেছে। সোমবার অশোক বাগদি নামে আরও এক তৃণমূল সমর্থককে গ্রেফতার করল সিবিআই। এদিন ধৃতকে পাঁচদিন হেফাজতে চেয়ে আবেদন করে সিবিআই। দুবরাজপুর আদালতের বিচারক বিবেক তামাং তাকে তিনদিন সিবিআই হেফাজতের আদেশ দেন। আদালত সূত্রে জানা গিয়েছে, ওই খুনের ঘটনায় অশোক বাগদিকে নিয়ে ছয়জনকে গ্রেফতার করা হল। সিবিআই একজনকেই গ্রেফতার করল। ধৃতকে তিনদিন পুলিশ হেফাজতের আদেশ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *