দুর্ঘটনার কবলে তৃণমূলের রাজ্য সম্পাদিকা সায়ন্তিকা, রাজবাঁধে গাড়িতে লরির ধাক্কা, ফেরা হল না কলকাতা

আমাদের ভারত, বাকুঁড়া, ৯ ডিসেম্বর: বাকুঁড়া থেকে কলকাতা যাওয়ার পথে গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে বাকুঁড়ায় ফিরে এলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদিকা অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। আজ সকালে গাড়ি নিয়ে তিনি কলকাতার উদ্দেশ্য রওনা দেন। দুর্গাপুর পেরিয়ে রাজবাঁধের কাছে একটি লরি, তাঁর গাড়িটিকে ধাক্কা মারে। লরির ধাক্কায় গাড়িটি দুমড়ে গেলেও অভিনেত্রী অক্ষত আছেন। এই ঘটনার পরই তিনি যাত্রা বাতিল করে বাকুঁড়ায় ফিরে আসেন।

বাকুঁড়া জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দিলীপ আগরওয়াল জানান, কলকাতা যাওয়ার পথে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি দুর্ঘটনায় পড়ে, তবে বড় রকম কোনও চোট লাগেনি।

উল্লেখ্য, গত কাল সন্ধ্যায় বাকুঁড়া শহরে এক প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দিতে বাকুঁড়া আসেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *