জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১২ ফেব্রুয়ারি: শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা বিধানসভার অন্তর্গত ৯নং ষাঁড়পুর লোয়াদা অঞ্চলের মিটিং হলে অঞ্চল কমিটির সাথে উন্নয়নমূলক কাজকর্ম বিষয়ে একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। আলোচনায় উপস্থিত ছিলেন ডেবরার বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের কারিগরি শিক্ষা প্রশিক্ষণ ও কর্মদক্ষতা দপ্তরের মন্ত্রী ডঃ হুমায়ুন কবীর। তিনি তার বিধানসভা এলাকায় দলীয় কর্মীদের সঙ্গে এলাকার রাস্তাঘাট, পানীয় জল, যোগাযোগ ব্যবস্থা সহ বিভিন্ন উন্নয়ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

পর্যালোচনা সভায় মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন ডেবরা বিধানসভা এলাকার সাংসদ প্রতিনিধি সীতেশ ধাড়া, ডেবরা পঞ্চায়েত সমিতির কৃষি সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ বিবেকানন্দ মুখার্জি, সহ -সভাপতি অনুপম দাস সহ অন্যান্য দলীয় নেতৃত্ব।

