তৃণমূলের অঞ্চল কর্মী সম্মেলন অনুষ্ঠিত হল শালবনীতে

আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৪ সেপ্টেম্বর:
পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে শালবনী ব্লকের শালবনী তিন নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কমিউনিটি হলে অঞ্চল কর্মী সম্মেলন অনুষ্ঠিত হল। সম্মেলনের আগে শালবনী বাজারে মিছিল এবং দলীয় পতাকা উত্তোলন হয়, তারপর কমিউনিটি হলে সম্মেলন অনুষ্ঠিত হয়।

উপস্থিত ছিলেন শালবনী ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নেপাল সিংহ, জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সন্দীপ সিংহ, অঞ্চল সভাপতি অসিত ঘোষ, পঞ্চায়েত সমিতির সভাপতি মিনু কোয়ারি, ব্লক যুব সভাপতি সুব্রত সানি, মহিলা সভানেত্রী ঊষা কুন্ডু, আইএনটিটিইউসি সভাপতি যাদব অধিকারী, ব্লকের বলিষ্ঠ নেতৃত্ব তথা কর্মাধ্যক্ষ কাশেম খান- সহ সমস্ত অঞ্চল ও বুথ নেতৃত্ব এবং দলীয় পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির সদস্য ও সদস্যারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *