পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৬ জানুয়ারি: আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে আজ শালবনী বিধানসভার অন্তর্গত শালবনী ব্লকের ৫ নং লালগেড়িয়া তৃণমূল কংগ্রেসের আহ্বানে মাহাতপুর অঞ্চলে বিজেপির বাংলা বিরোধী চক্রান্তের অভিযোগ ও আসন্ন পঞ্চায়েত নির্বাচনে মমতা ব্যানার্জির হাত শক্ত করতে আঞ্চলিক কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। এই সম্মেলনে উপস্থিত ছিলেন এলাকার স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী শ্রীকান্ত মাহাতো, জেলা সভাপতি সুজয় হাজরা, রাজ্য সাধারণ সম্পাদক প্রদ্যুৎ ঘোষ, পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলা কিষান ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সনৎ মাহাত, পঞ্চায়েত সমিতির সভাপতি মিনু কোয়াড়ি সহ ব্লকের সমস্ত স্তরের নেতৃত্ব।

উপস্থিত কর্মীদের উদ্দেশ্যে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক দিলেন মন্ত্রী শ্রীকান্ত মাহাত। এই কর্মী সম্মেলনে প্রায় হাজার দুয়েক সাধারণ মানুষ অংশ নেয়।

