জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৭ জুন: মঙ্গলবার সবং ব্লকে মন্ত্রী মানস ভুঁইঞা ও স্থানীয় তৃণমূল নেতা বিকাশ ভুঁইঞার উপস্থিতিতে একটি জনসংযোগ মিছিল হয়েছে।
সবং ব্লকের চাউলকুড়ি গ্রাম পঞ্চায়েতের পরশপুর দু’নম্বর বুথের তৃণমূল সভাপতি শামপদ কুইল্যা, ছ’নম্বর অঞ্চলের উপ- প্রধান আব্দুল সিদ্দিক মীর, যুব সভাপতি জয়দেব পাল সহ অন্যান্য নেতারা বাড়ি বাড়ি জনসংযোগের কাজ শুরু করেন। মানুষের যাতায়াতের রাস্তাঘাট সহ বিভিন্ন অভাব অভিযোগের কথা তারা শোনেন এবং দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন। তৃণমূল নেতারা এলাকার সেচ ক্যানেল, রাস্তা এবং সেতু ইত্যাদি পরিদর্শন করেন।

