জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৭ অক্টোবর: কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে শালবনিতে তৃণমূল কর্মী-সমর্থকরা বিক্ষোভ প্রতিবাদ জানিয়েছে। পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, মুখ থুবড়ে পড়া অর্থনীতি, অনৈতিক কৃষি বিল এবং দেশজুড়ে অগণতান্ত্রিক পরিবেশ তৈরি করে বিরোধীদের ওপর হামলার অভিযোগ তুলে তার প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের ডাকে এই বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি নেওয়া হয়।

অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে ছিলেন শালবনি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা জেলাপরিষদ কর্মাধ্যক্ষ নেপাল সিংহ, মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি সুজয় হাজরা, জেলা যুব সভাপতি সন্দীপ সিংহ, জেলা মহিলা তৃণমূল কংগ্রেস সভাপতি কল্পনা সিট, পঞ্চায়েত সমিতির সভাপতি মিনু কোয়ারি, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ কাসেম খান সহ সমস্ত ব্লক অঞ্চল শাখা সংগঠনের নেতৃত্ব ও বুথ কর্মীরা।

