সাথী দাস, পুরুলিয়া, ১১ মার্চ: তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার ঘটনার প্রতিবাদ জানাল তৃণমূল। আজ সকালে মানবাজারের ইন্দকুড়ি মোড়ে রাস্তায় প্রতিবাদ কর্মসূচিতে নেতৃত্ব দেন ওই কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিদায়ী মন্ত্রী সন্ধ্যারানী টুডু। স্লোগানে বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ জানানো হয়। প্রায় তিরিশ মিনিট বিক্ষোভ সমাবেশ চলে।
একই ইস্যুতে পুরুলিয়া শহরের তেলকল পাড়ায় ওভার ব্রিজের কাছে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। নেতৃত্বে ছিলেন জেলার সাধারণ সম্পাদক বৈদ্যনাথ মণ্ডল।


