জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৮ অক্টোবর: আজ বৃহস্পতি বার পশ্চিম মেদিনীপুরের নয়াবসত সাত নম্বর অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের নীতিকে জনবিরোধী আখ্যা দিয়ে পেট্রোল, ডিজেল ও সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নয়াবসত পেট্রোল পাম্পের সামনে একটি বিক্ষোভ কর্মসূচি করা হয়।

এদিনের প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন নয়াবসত পঞ্চায়েত এলাকার প্রতিটি বুথের যুব তৃণমূলের কর্মীরা। ছিলেন অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতা কৌশিক ঘোষ ও শুকদেব ভাণ্ডারী এবং ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সহ সভাপতি অভিজিৎ ঘোষাল, প্রহ্লাদ মাহাতো ও অন্যান্য তৃণমূল নেতৃত্ব।

