ত্রিপুরায় গণতন্ত্র ফেরানোর ডাক দিয়ে মেদিনীপুরে তৃণমূলের অবস্থান বিক্ষোভ

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১১ আগস্ট: বুধবার মেদিনীপুর শহরের গান্ধী মূর্তির সামনে পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে ত্রিপুরায় গণতন্ত্র ফেরানোর দাবিতে অবস্থান বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়। জেলার তৃণমূল বিধায়কদের উপস্থিতিতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ ছাত্র ও যুব নেতৃত্বদের উপর ত্রিপুরায় বিজেপির অতর্কিত হামলার প্রতিবাদে অবস্থান বিক্ষোভ হয়। দলের জেলা সভাপতি অজিত মাইতির নেতৃত্বে দুপুর ২ টো থেকে ৫ টা পর্যন্ত অবস্থান চলে।  কর্মসূচিতে ছিলেন মন্ত্রী মানস ভুঁইঞা, শহর সভাপতি বিশ্বনাথ পান্ডব সহ ২৫টি ওয়ার্ডের ওয়ার্ড সভাপতি, প্রাক্তন কাউন্সিলার, শহর নেতৃত্ব ও শাখা সংগঠনের
নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *