জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৩১ আগস্ট:
মঙ্গলবার মেদিনীপুর শহরের গান্ধী মূর্তিতে মাল্য দান করে মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি এবং সরকারি সংস্থা গুলিকে বেসরকারিকরণ করার প্রতিবাদে এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বঞ্চনার বিরোধিতায় অবস্থান বিক্ষোভ করা হয়।

অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, জেলা সভাপতি সুজয় হাজরা, বিধায়ক বিক্রম প্রধান, জেলা পরিষদের সভাধিপতি ও উত্তরা সিং, নারণগড়ের বিধায়ক সূর্য কান্ত অট্ট, খড়গপুর পৌরসভার চেয়ারম্যান প্রদীপ সরকার, শহর যুব তৃণমূল সভাপতি অসিত পাল, প্রিয়াঙ্কা সি সহ তৃণমূলের একাধিক নেতা কর্মী সমর্থকেরা।
বিক্ষোভ অবস্থানে জেলা তৃণমূল নেতারা কেন্দ্রীয় সরকারের পেট্রোলিয়াম পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির পাশাপাশি জনবিরোধী নীতি গুলির তীব্র সমালোচনা করে বক্তব্য রাখেন।

