জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৫ অক্টোবর: কেন্দ্রের বিভিন্ন জনস্বার্থ বিরোধী নীতির অভিযোগ তুলে লাগাতার প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। পূর্ব ঘোষিত কর্মসূচি মতো সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা বিধানসভার অন্তর্গত খড়্গপুর ২নং ব্লকের জকপুরে পেট্রোপণ্যের লাগাতার মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল ও বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীরা।

এদিন জকপুর থেকে কৃষ্ণনগর পর্যন্ত প্রায় হাজার খানেক কর্মী সমর্থক নিয়ে বিক্ষোভ মিছিল সংগঠিত হয়। মিছিলের আগে গোরুর গাড়িতে চেপে স্থানীয় বিধায়ক তথা জেলা পরিষদের সহ-সভাধিপতি অজিত মাইতি মিছিলে নেতৃত্ব দেন। এদিন স্বাস্থ্যবিধি মেনে, সামাজিক দূরত্ব বজায় রেখে জেলা তৃণমূল নেতৃত্ব বিক্ষোভ দেখায়।

