স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৩ আগস্ট: ইসলামপুর ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের কুশপুতুল দাহ করে বিক্ষোভ দেখালো তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। এদিন দুপুরে ইসলামপুর বাস টার্মিনাস সংলগ্ন ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুর করে ছাত্র পরিষদের সদস্যরা। উল্লেখ্য, গত সোমবার ত্রিপুরায় তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক ব্যানার্জির কনভয়ে হামলার প্রতিবাদে বিক্ষোভ দেখায় তৃণমূল ছাত্র পরিষদ এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের কুশপুতুল দাহ করা হয়। অবরোধের কারণে যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ইসলামপুর থানার পুলিশ।


