গোপাল রায়, আরামবাগ, ১৯ এপ্রিল: আরামবাগ
বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজাতা মন্ডল খাঁর নামে বার বার মিথ্যে অপবাদ দিয়ে নির্বাচন কমিশনের কাছে বিজেপির অভিযোগ করা এবং ৬ মে ভোটের দিন সুজাতা মন্ডলের ওপর হামলা প্রতিবাদে আরামবাগ মহকুমা শাসকের কার্যালয়ের সামনে অবস্থান বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের। সোমবার আরামবাগ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই অবস্থান-বিক্ষোভ চলে।
তৃণমূল নেতা স্বপন নন্দী জানান, বিজেপি চক্রান্ত করছে যাতে বাংলার মানুষ কোথাও ভোটে অংশ গ্রহণ না করতে পারে। তাদের বক্তব্য না রাখতে পারে তার জন্য বিজেপি মিথ্যে ভাবে নির্বাচন কমিশনের কাছে আমাদের প্রার্থীর নামে অভিযোগ করেছে। বিজেপি চক্রান্ত করেই চলেছে। সুজাতা মন্ডলকে নিয়ে যেভাবে চক্রান্ত করছে তারই প্রতিবাদে আমরা অবস্থান বিক্ষোভ করছি।

