পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৪ নভেম্বর: বিজেপির কেশিয়াড়ি দক্ষিণ মণ্ডলের সভাপতিকে ঘিরে বিক্ষোভ তৃণমূলের। শুক্রবার সন্ধ্যায় কেশিয়ারি দক্ষিণ মণ্ডলের সভাপতি মৌমিতা সিংহ নছিপুর গ্রাম পঞ্চায়েতের ডাডরা বুথে এক গোপন বৈঠকে যোগ দিতে আসলে সেই সময় তাকে ঘিরে বিক্ষোভ দেখান ওই এলাকার তৃণমূল কর্মীরা।
তৃণমূলের দাবি, গোপনে এই বৈঠক নিতাই ঘোষের বাড়িতে হচ্ছে খবর পেয়ে তৃণমূলের লোকজন এবং গ্রামবাসী নিতাই ঘোষের বাড়িতে চড়াও হয় এবং তাদের ঘিরে বিক্ষোভ দেখায়। তাদের প্রশ্ন, চার বছর ধরে বিজেপির পঞ্চায়েত রয়েছে, এই ডাডরা বুথে কোনো উন্নয়ন হয়নি, কেন এসেছেন আপনারা মিটিং করতে? এর পর দু পক্ষের বাকবিতন্ডায় রীতিমত উত্তেজনার সৃষ্টি হয় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে কেশিয়াড়ি থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

