জে মাহাতো, মেদিনীপুর, ১৬ অক্টোবর: কেন্দ্রীয় সরকারের কৃষি আইনকে কৃষক বিরোধী কালা আইন আখ্যা দিয়ে এবং তা বাতিলের দাবিতে বৃহস্পতিবার মেদিনীপুরে শহরের এলআইসি মোড়ে বিদ্যাসাগর মূর্তির পাদদেশে বিক্ষোভ সমাবেশ করল পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল। এদিনের বিক্ষোভ সভামঞ্চ থেকে উত্তরপ্রদেশ সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে নারী ধর্ষণ, খুন, নারী নির্যাতন, দলিত সম্প্রদায়ের মানুষদের উপর অত্যাচারের তীব্র প্রতিবাদ জানানো হয়।

বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি অজিত মাইতি, রাজ্যসভার সাংসদ মানস রঞ্জন ভূঁইয়া, মন্ত্রী সৌমেন মহাপাত্র সহ জেলার সমস্ত বিধায়ক ও জেলা, ব্লক ও যুব তৃণমূল নেতৃত্ব। বিক্ষোভ সমাবেশের শেষে হাতরাসের ঘটনার ধিক্কার জানিয়ে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কুশপুতুল পোড়ানো হয়।

