কৃষক আন্দোলনের জয়ে মেদিনীপুর শহরে তৃণমূলের মিছিল

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২০ নভেম্বর: দীর্ঘদিনের আন্দোলনে কৃষকদের জয়লাভে সংগ্রামী চেতনাকে শ্রদ্ধা জানাতে শনিবার একটি মিছিল সংগঠিত করে পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলার শহর তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হল থেকে মিছিল শুরু হয়ে রিং রোড পরিক্রমা করে বিদ্যাসাগর হলে পৌঁছে মিছিল শেষ হয়।উপস্থিত ছিলেন পিংলার বিধায়ক তথা পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সহ সভাধিপতি অজিত মাইতি, জেলা সভাপতি সুজয় হাজরা, রাজ্য সাধারণ সম্পাদক প্রদ্যুৎ ঘোষ, শহর সভাপতি বিশ্বনাথ পান্ডব সহ ২৫ টি ওয়ার্ডের সভাপতি সহ প্রায় পাঁচ হাজার কর্মী সমর্থক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *