পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে মেদিনীপুরে তৃণমূলের মিছিল

জে মাহাতো, মেদিনীপুর, ২৫ ফেব্রুয়ারি: আজ বৃহস্পতিবার কলকাতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পেট্রোল ডিজেল এর মূল্য বৃদ্ধির প্রতিবাদে ই – স্কুটারে করে নবান্নে আসেন। তারই অঙ্গ হিসেবে আজ পশ্চিম মেদিনীপুর জেলার সমস্ত ব্লকে পেট্রল ডিজেল এর মূল্য বৃদ্ধির প্রতিবাদে মিছিল ও অবস্থান বিক্ষোভ করেছে রাজ্যের শাসক দল তৃণমূল।

সামনেই বিধানসভা ভোট। তাই বাংলা নিজের মেয়েকে চায় এই শ্লোগান কে সামনে রেখে জনসংযোগ যাত্রা কর্মসূচি পালন করে মেদিনীপুর শহর তৃণমূল কংগ্রেস। এদিন শহরের বটতলা চক থেকে মিছিল শুরু করে স্কুলবাজার, ছোটবাজার, গোলকুঁয়াচক হয়ে মেদিনীপুর কলেজ প্রাঙ্গন পঞ্চুর চকে শেষ হয়। মিছিলে নেতৃত্ব রাজ্য সরকারের নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডের লিফলেট বিলি করে পথচলতি সাধারণ মানুষের কাছে। মিছিলে নেতৃত্ব দেন শহর তৃণমূলের সভাপতি বিশ্বনাথ পান্ডব, সুজয় হাজরা, সুকুমার পড়‍্যা, জেলার সাধারণ সম্পাদক গোপাল সাহা , মহিলা সভানেত্রী মৌ রায়, সৌরভ বসু সহ অন্যান্য জেলা নেতা ও কর্মীরা। প্রায় হাজার চারেক কর্মী সমর্থকবৃন্দ মিছিলে পা মেলায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *