শহিদ দিবসে ধর্মতলা চলো অভিযান সফল করতে তৃণমূলের মিছিল খড়্গপুরে

আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১২ জুলাই:
আগামী ২১ জুলাই শহিদ দিবস উপলক্ষে ধর্মতলা চলো অভিযান সফল করতে আজ বৃষ্টির মধ‍্যেই খড়্গপুর ২ নং ব্লকের কৃষ্ণনগর এলাকায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জাতীয় সড়ক ধরে প্রায় ২ কিলোমিটার একটি মিছিল হয়।

মিছিলে পাঁচ শতাধিক মানুষ অংশগ্রহণ করে। মিছিলে নেতৃত্ব দেন পশ্চিম মেদিনীপুর জেলার চেয়ারম্যান অজিত মাইতি বিধায়ক দীনেন রায়, ব্লক সভাপতি তৃষিত মাইতি সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *