চন্দ্রকোনায় বিজেপির কর্মী সমর্থকদের প্রচার যেতে বাধা তৃণমূলের, অভিযোগ অস্বীকার শাসক দলের

পার্থ খাঁড়া, মেদিনীপুর, ২৮ জুন: কয়েকদিন পরেই পঞ্চায়েত ভোট। প্রত্যেকটি রাজনৈতিক দল নিজের নিজের মতো করে প্রচার করছে এলাকায়। তারই মাঝে হঠাৎ পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় বিজেপির কর্মী সমর্থকদের প্রচার করতে বাধা দিচ্ছে শাসকদল, এমনই অভিযোগ বিজেপি প্রার্থীর।

বিজেপি প্রার্থী আশালাতা পাত্র জানান, কর্মী সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে শাসকদলের নেতাদের। যার জন্য প্রচারে বেরোতে ভয় পাচ্ছে কর্মীরা। তাই বাধ্য হয়েই আমাদের প্রার্থীরা গুটি কয়েক লোক নিয়ে প্রচার করছে এলাকায়।

তবে এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের ঘাটাল সাংগঠনিক জেলার যুব সহ সভাপতি তুহিন শুভ্র বন্দ্যোপাধ্যায় জানান, সর্বৈব মিথ্যে অভিযোগ। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সঙ্গে মানুষ রয়েছে, তাই বিজেপি লোক পাচ্ছে না প্রচার করতে। বিভ্রান্তিতে রয়েছে বিজেপি তাই এ ধরনের ভুলভাল বকছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *