পার্থ খাঁড়া, পশ্চিম মেদিনীপুর, ১৫ অক্টোবর: পঞ্চায়েত নির্বাচন আসন্ন। তাই গোষ্ঠীদ্বন্দ্ব মিটিয়ে এখন থেকে দলীয় সংগঠনকে শক্তিশালী করার জন্য মাঠে নেমে পড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।
নীচু তলায় গোষ্ঠীদ্বন্দে জর্জরিত তৃণমূল। প্রতিদিন রাজ্যের কোনও না কোনও প্রান্তে নিজেদের দলীয় কোন্দলের সংঘর্ষে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। এমনকি মৃত্যু পর্যন্ত ঘটে দলীয় কর্মীদের। সেই জন্য কর্মীদের নিজেদের মধ্যে দলীয় বিভেদ ভুলে আগামী পঞ্চায়েত নির্বাচনে সবাইকে একসাথে চলার জন্য বিভিন্ন সভা করছে শাসক দল। শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ৪ নং খানামোহন অঞ্চলে এরকমই একটি সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে নবনির্বাচিত অঞ্চল সভাপতি সহ অন্যান্য নেতৃবৃন্দদের সম্বর্ধনাও দেওয়া হয়। বৈঠকে সবাইকে গোষ্ঠীদ্বন্দ্ব মিটিয়ে একসঙ্গে চলার বার্তা দেন জেলার নেতারা।
উপস্থিত ছিলেন ডেবরা ব্লকের ব্লক সভাপতি বিবেকানন্দ মুখার্জি , ডেবরার বিধায়ক ডঃ হুমায়ুন কবীর সহ ব্লকের যুব ও শ্রমিক ইউনিয়নের সভাপতি সহ অন্যান্য নেতৃবৃন্দ।

