লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে কেশিয়াড়ির রবীন্দ্র ভবনে তৃণমূলের প্রস্তুতি সভা

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩১ জুলাই: ফের শুরু হতে চলেছে দুয়ারে সরকার কর্মসূচি। এই কর্মসূচিতে এবার কন্যাশ্রী প্রকল্পের মতোই নতুন সংযোজন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এই প্রকল্পের সূচনা হবে আগামী ১৬ আগস্ট। লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে আজ কেশিয়াড়ি রবীন্দ্রভবনে এক প্রস্তুতি সভার আয়োজন করে কেশিয়াড়ি ব্লক কিষাণ ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেস।

প্রস্তুতি সভায় দুয়ারে সরকার কর্মসূচির নানান দিক ও প্রকল্প রূপায়ণ নিয়ে আলোচনা করা হয়। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বাড়িতে থাকা গরিব মহিলারা ৫০০/ ১০০০ টাকা পাবেন। স্বাস্থ্যসাথী প্রকল্পে যারা রয়েছেন তারাই দুয়ারে সরকারে প্রাধান্য পাবেন বলে জানানো হয়েছে। খাদ্যসাথী প্রকল্প নিয়েও আলোচনা হয়েছে এদিনের প্রস্তুতি সভায়। পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস সহ নিত্যপ্রয়োজনীয় জিনিষের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানানো হয় সংগঠনের পক্ষ থেকে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *