বনগাঁয় তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব দলীয় কর্মীরা

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৩১ মার্চ: পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি, নতুন রাস্তা ভেঙ্গে ফের রাস্তা তৈরির টাকা আত্মসাৎ সহ একাধিক অভিযোগে সরব হল তৃণমূল কর্মীরা। ঘটনাটি উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার বনগাঁ ব্লকের ধর্মপুকুরিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার। অভিযোগ, সুভিধাবাদী নেতারা নিজেদের আখের গোছাতে গিয়ে তৃণমূল দলকে শেষ করছে। আগামী দিনে যাতে দলটি শেষ না হয়ে যায়, তাই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। তৃণমূলের প্রধান রীতা বিশ্বাস তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন।

তৃণমূল কর্মীদের অভিযোগ, বনগাঁ ব্লকের ধর্মপুকুরিয়া পঞ্চায়েত এলাকায় একাধিক রাস্তা সংস্কারের অভাবে ভগ্নদশা। গ্রামবাসীরা বহুবার পঞ্চায়েতে দরবার করেও কোনো কাজ হয়নি। তৃণমূল কর্মীরাও পঞ্চায়েতে জানিয়েছে। কিন্তু প্রধান তাতে কোনো কর্ণপাত করেনি। অথচ সেগুলির কাজ না করে নতুন ঢালাই করা তার বাড়ির সামনের রাস্তায় নতুন করে ঢালাই দিলেন প্রধান৷ ক্ষুব্ধ বাসিন্দারা ভিডিওর কাছে প্রধানের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানালেন৷ বাগদা রোড থেকে প্রধানের বাড়ি পর্যন্ত ঢালাই রাস্তা নির্মাণের খরচ দেখানো হয়েছে আড়াই লক্ষ টাকা৷ আর সেই রাস্তা তৈরি নিয়েই প্রশ্ন তুলেছে বিরোধী দলের নেতা কর্মীরা৷ অভিযোগ, প্রধান আর্থিক দুর্নীতি ও নিজের স্বজনপোষণের করছেন৷

তৃণমূল কর্মী আরিপ মণ্ডল বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক আমরা। দীর্ঘদিন ধরে এই দলটা করি। এই প্রধান একের পর এক দুর্নীতি করছে। গ্রামের মানুষের স্বার্থে কোনো কাজ এখনও করেনি। একেরপর এক মানুষের অভিযোগ। আমরা দলে থেকে দলের নেতার বিরুদ্ধে অভিযোগ করছি যাতে আগামী দিনে এই পঞ্চায়েত তৃণমূলের থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *