আমাদের ভারত, হুগলী, ৯ আগস্ট: রেলের জমি থেকে উচ্ছেদের বিরুদ্ধে পথে নামল তৃণমূল। শ্রীরামপুর শহরের রায়ল্যান্ড রোডে রেলের জমিতে বসবাস করছেন ২৫০০ মানুষ। বেশীরভাগের বাড়িতেই গোরু মোষের খাটাল রয়েছে। কয়েকদিন আগে পূর্বরেলের উচ্ছেদ নোটিশ আসে। এর বিরুদ্ধে রবিবার রায়ল্যান্ড রোডে বিক্ষোভ দেখায় তৃণমূল।

তৃণমূলের হুগলী জেলা সভাপতি দিলীপ যাদব বলেন, পুর্নবাসনের ব্যবস্থা না করে আচমকা উচ্ছেদ নোটিশ দিয়েছে রেল। করোনা আবহে কেন্দ্রীয় সরকারের অমানবিক সিদ্ধান্তের প্রতিবাদ জানাচ্ছি। পঞ্চাশ বছরের বেশি সময় ধরে এখানে বাসিন্দারা রয়েছেন। তাদের সঙ্গে আগাম আলোচনা না করেই এই সিদ্ধান্তের প্রতিবাদ করছি। এদিনের এই কর্মসূচিতে হাজির ছিলেন পুরপ্রশাসক অমিয় মুখোপাধ্যায় সহ সব বিদায়ী কাউন্সিলর।


