তৃণমূল কখনই দুর্নীতির প্রশ্নে কাউকে রেয়াত করে না বা প্রশ্রয় দেয় না, কালিয়াগঞ্জে বললেন মদন

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর,২৫ আগস্ট: “যা বলার দল বলেছে। রোজ এক গান গাইলে গানটা বোর হয়ে যায়।” অনুব্রত মণ্ডলের পাশে থাকার প্রসঙ্গে এই মন্তব্য করলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। বুধবার সন্ধ্যা নাগাদ মালদা থেকে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরে একটি বেসরকারী অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন তিনি।

কালিয়াগঞ্জ শহরে অবস্থিত ঐতিহ্যবাহী বয়রা কালী মন্দিরে পুজো দেন তিনি। পুজো দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুব্রত মন্ডলের জেল হেফাজত প্রসঙ্গে তিনি বলেন, “কোর্টের অর্ডার’কে আমরা মান্যতা দিই। আমরা আমাদের আবেদন জানিয়ে ছিলাম। আদালত সিদ্ধান্ত দিয়েছে। তৃণমূল দল কখনও বলেনি যে সহযোগিতা করব না। তৃণমূল দল সহযোগিতা করছে।”

পার্থ চট্টোপাধ্যায় প্রসঙ্গে তিনি বলেন, “অভিযোগ প্রমাণ হওয়ার আগেই পার্থ চট্টোপাধ্যায়’কে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। পদও তুলে নেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “আমরা এটুকুই বলবো যে মানুষ সব দেখছেন, মানুষ সব বুঝছেন। তৃণমূল দল কখনই দুর্নীতির প্রশ্নে কাউকে রেয়াত করে না বা প্রশ্রয় দেয় না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *