আমাদের ভারত, হুগলী, ৬ নভেম্বর: ব্যান্ডেলে রেল কোয়ার্টার খালি করার নোটিশ দেওয়ার তীব্র বিরোধিতা করলেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। ব্যান্ডেল সাহেবপাড়া রেল কলোনিতে দিনকয়েক আগে কোয়ার্টার খালি করার নির্দেশ দেয় রেল কর্তৃপক্ষ। ফলে চরম আশঙ্কায় দিন কাটাচ্ছে সেখানকার বাসিন্দারা।শুক্রবার সেখানে গিয়ে বাসিন্দাদের সাথে দেখা করেন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। তিনি বাসিন্দাদের নির্দেশ দেন রেল যতক্ষণ না অন্য কোথাও তাদের থাকার ব্যবস্থা করছে ততক্ষণ কোয়ার্টার খালি কেউ করবে না।এদিন বিধায়ককে পাশে পেয়ে কিছুটা স্বস্তিতে এলাকার বাসিন্দারা।

