পার্থ খাঁড়া, মেদিনীপুর, ৩ জুলাই: পশ্চিম মেদিনীপুর জেলার শালবনীতে পঞ্চায়েত ভোটের প্রচারে তৃণমূলের পদযাত্রা। সোমবার সকালে শালবনী ব্লকের লক্ষ্মণপুর থেকে গাডরা পর্যন্ত তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের সমর্থনে এই পদযাত্রা হয়।

একসময়ে এই লক্ষ্মণপুর ও গাডরা এলাকা মাওবাদীদের ডেরা ছিলো। গত পঞ্চায়েত নির্বাচনে এই অঞ্চল বিজেপির দখলে ছিলো। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে শালবনী ব্লক জুড়ে কুড়মীরা একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তৃণমূলের কাছে। যদিও বিশেষ কোনও ফ্যাক্টর নয় বলেই জানান তৃণমূল কংগ্রেসের কুড়মী সম্প্রদায়ের পঞ্চায়েত সমিতির প্রার্থী সনৎ মাহাত। এই অঞ্চল এবার তৃণমূলের দখলে আসবে বলেই আশাবাদী তিনি।

